|
|
হারাম কাজে আল্লাহর শুকরিয়া ও সাহায্য প্রার্থনা করা।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
বর্তমানে এক ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে, এবং সাহায্য কামনা করে।
.
যেমন :
 ̄ ̄ ̄
• আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। "ইনশাআল্লাহ এবার ব্যাংকের জব হয়ে যাবে।"
.
• ভাই দুয়া করবেন ব্যাংক থেকে এবার লোনটা যেন হয়ে যায়।
.
• মাশাআল্লাহ আন্টি আপনার "মেয়ে তো দারুণ নাচতে জানে"...
.
• হ্যাঁ আলহামদুলিল্লাহ "স্কুলের ডান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে"।
.
• এক ছেলে কলিকের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবী, আর বইলেন না আপনি যে সুন্দর মাশাআল্লাহ।
.
• ইনশাআল্লাহ এইবার যদি আর্জেন্টিনা ওয়াল্ড কাপ জিতে আমি নামাজ পড়া শুরু করব।
.
• মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান দারুণ হয়েছিল - যা ডান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ দোয়া করবেন যেন দ্বিতীয় ছেলের বিয়েটাও এমন করে পালন করতে পারি।
.
• ছেলে-মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেলকে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডসরা খুব হেল্প ফুল।
.
• মাশাআল্লাহ তোমাকে তো এমনিতেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেন?
.
• মাশাআল্লাহ আমার মেয়েটা এত সুন্দরী যে সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।
.
• এক আঙ্কেল আমাকে বললেন, "শুনেছ অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিস্টান মিশনারিতে চাকুরি হয়ে গেল, গাড়ি এসে তাকে নিয়ে যায়!
.
দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত আরেক পাশে জাহান্নাম। আমরা দাজ্জালের জাহান্নামকেই আল্লাহর নেয়ামত মনে করতেছি। এখনই আমাদের এই অবস্থা, না জানি তার আগমন হলে কি হবে আমাদের।
.
আমাদের সবসময় এই ধরনের কথাবার্তা হতে বিরত থাকতে হবে। তা না হলে গোনাহের বোঝা ভারী হতেই থাকবে। এই ধরণের কার্যকলাপের কারণে অনেক ধরনের গোনাহ্ হতে পারে।
.
যেমন: কেউ যদি মদ পান করার আগে বিসমিল্লাহ্ বলে তাহলে এর মানে দাঁড়ায়, "আল্লাহর নামে খাচ্ছি, আল্লাহ এই কাজ করার অনুমতি দিয়েছেন ও আল্লাহর দেওয়া শক্তি-সামর্থ্যের সাহায্য খাচ্ছি।" কিন্তু মদ (হারাম) খাওয়ার জন্য আল্লাহ এর কোনটিই করেন না।
Â
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
তাহলে হারাম কাজে আল্লাহর নাম আনার ফলে কত ধরনের গোনাহ হচ্ছে। এবার ভাবুন হারাম কাজে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি বলে আপনি কত নিকৃষ্ট কাজ করছেন।
Â
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
❐ সংগৃহীত।
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.