Blog

No Interest

Posted by Emran hossain on March 4, 2013 at 6:25 AM

●|● ইমাম আবু হানীফার (রহ) একটি ঘটনা ●|●

 

একজনের মৃত্যু হয়েছে । অনেকেই তার জানাযা পড়তে গেছেন । তখন দুপুর । প্রচন্ড রোদ্দুর । গরমও পড়েছে বেশ । কোথাও ছায়া নেই। সেই যুগের একজন প্রসিদ্ধ ধর্মগুরুও গেছেন জানাযা পড়তে । সকলেই তাঁকে বললেন এই দালানের ছায়ায় দাঁড়ান । এখানে ছায়া আছে । কিন্তু বাড়িটি ছিল অন্য একজনের, যিনি এই ধর্মগুরুর কাছ থেকে কিছু ঋন নিয়ে ছিলেন । সকলের অনুরোধ সত্যেও ঐ ধর্মগুরু সেই বাড়ির দালানের ছায়ায় গেলেন না । বরং রোদেই দাঁড়িয়ে রইলেন ।যতক্ষন না জানাযা শেষ হল । সকলে এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, রাসুল (সা) বলেছেন কাউকে কিছু ধার দিয়ে তার কাছে উপকার না নিতে । তাই আমি এই দালানের ছায়ায় দাঁড়ায়নি । কেননা ঐ বাড়ির মালিক আমার কাছে ঋণী । ঐ দালানের ছায়ায় আরাম করলে সুদ খাওয়া হবে’ ।

কত ছোট ছোট ব্যাপারেও তিনি ছিলেন কত সতর্ক । ধর্মনিষ্ট ব্যক্তিটি ছিলেন নোমান ইবনে সাবেত আবু হানীফা (রহ) ।

আর আমরা সুযোগ পেলেই ঋণগ্রস্তদের অপমান ও হেনস্থা করতে ছাড়িনা । আজকাল তো অনেকে সুদকে হারামই মনে করে না । আল্লাহ আমাদের সুদ থেকে বাঁচার তৌফিক দিন । আমীন !

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments